মালদা

মদ খেয়ে গাল দেওয়ার প্রতিবাদ করায় মদপ্যদের হাতে আক্রান্ত এক মহিলা

বাড়ির সামনে মদ খেয়ে গাল দেওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত এক মহিলা| ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার মেঘুটোলা গ্রাম পঞ্চায়েতের দামোদরটোলা গ্রামে| আক্রান্ত মহিলার নাম বিভা রজক| তিনি বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধিন| মূল অভিযুক্ত পশুপতি রজক সহ চার জনের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছে মহিলার স্বামী কুলেশ রজক| ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

 

            জানা গিয়েছে, প্রতিদিন রাত্রিবেলা এলাকার যুবক পশুপতি রজক এলাকায় মদের আসর বসায়। সন্ধ্যার পর থেকে এলাকায় মানুষের বাড়ির বাইরে বেড় হওয়া দুস্কর হয়ে পরে। এদিন রাত্রিবেলা আবার আসর বসালে মদের আসরে মদ খাওয়া নিয়ে মদপ্যদের মধ্যে বচসা শুরু হয়। যা বিভা দেবীর বাড়ির সামনে অস্রাব্য ভাষায় গালি শুরু করে মদপ্যরা। সেই সময় বিভা বাড়ি থেকে বেড়িয়ে গালাগালির প্রতিবাদ জানালে ওই মদপ্য পশুপতি রজক ও মদপ্যের দল ধারালো অস্ত্র নিয়ে চরাও হয়ে বিভা দেবীর মাথায় আঘাত করতে থাকে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। গ্রামবাসীরা মহিলাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক তদন্তে নেমেছে পুলিশ।